শ্রী শ্রী জগন্নাথ সেবা সমিতির উদ্যোগে রথযাত্রা উৎসব পালন করা হয়।

0
file_000000006f3c72088b64412314232eeb

কলকাতা : বিবাদীবাগ থেকে শুভ ঘোষের রিপোর্ট ১৬ জুলাই ২০২৬: বৃহস্পতিবার সন্ধ্যায় বিবাদীবাগ সংলগ্ন এলাকায় শ্রীশ্রী জগন্নাথ সেবা সমিতির উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পবিত্র রথযাত্রা উৎসব পালিত হয়।রথযাত্রা উপলক্ষে উত্তর কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্তোষ পাঠকের উদ্যোগে ব্যাঙ্কশাল কোর্টের সম্মুখ সংযোগস্থল থেকে বাবুঘাট পর্যন্ত রথের দড়ি টেনে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিবাদীবাগ নাগরিক কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক সন্তোষ পাঠক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনা দেবী পুরোহিত, কালিপদ সিং, সুনীল চোপড়া, অনিল ভাটিয়া, বিনোদ তেওয়ারি, কার্তিক সিং, ভোলা যাদব, বিকাশ সিং, সুশীল যাদব, রোহিত পাঠক, পাওয়ান সিং এবং রোহিত রাঠোর। সকলের উপস্থিতিতে ভক্তিভরে রথের দড়ি টেনে শোভাযাত্রায় অংশগ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *