বিজেপি নেত্রী তন্দ্রাণী দাস দে-র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

0
file_0000000040f071fd9bba6a13d0a53feb

কলকাতা, ১২ জুলাই: নিজস্ব প্রতিনিধি- ওয়ার্ড নং ৯৩-এর নিউ আরতি সংঘ ক্লাবে বিজেপি নেত্রী ও সমাজসেবী শ্রীমতী তন্দ্রাণী দাস দে-র উদ্যোগে এবং কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, যাদবপুর-এর সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক শ্রীমতী শর্বরী মুখার্জী এবং দক্ষিণ কলকাতা বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্য।সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই স্বাস্থ্য শিবিরে সাধারণ চিকিৎসকের পরামর্শ, রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, ইসিজি (ECG), অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ, চক্ষু পরীক্ষা এবং ফিজিওথেরাপি-সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। বিপুল সংখ্যক এলাকার বাসিন্দা এই পরিষেবার সুবিধা গ্রহণ করেন।এই উপলক্ষে শ্রীমতী তন্দ্রাণী দাস দে রথযাত্রা উপলক্ষে শিশুদের মধ্যে রথ বিতরণ করেন। পাশাপাশি পড়ুয়াদের শিক্ষার প্রতি উৎসাহিত করতে এবং তাদের পড়াশোনায় সহায়তার উদ্দেশ্যে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তন্দ্রাণী দাস দে বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সমাজকল্যাণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর প্রধান লক্ষ । একসঙ্গে স্বাস্থ্যসেবা, রথযাত্রার আনন্দ এবং শিক্ষাসামগ্রী বিতরণের মতো মানবিক উদ্যোগকে সফলভাবে বাস্তবায়িত করার জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *