ভুকৈলাস সংঘশ্রী ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

0
IMG-20261010-WA0119

কলকাতা থেকে শুভ ঘোষ রিপোর্ট:- 2 অক্টোবর ২০২৬ মহাত্মা গান্ধীর১৫৭ তম ও লাল বাহাদুর শাস্তির ১২২ তম জন্ম দিবস উপলক্ষে খিদিরপুরের ৫০/১ কাল মার্ক্স সরণি সম্মুখে ভুকৈলাস সংঘশ্রী ক্লাবের ৫৫ তম বর্ষে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে এক বিরাট বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা,দন্ত পরীক্ষা,ব্লাড প্রেসার,সুগার,রক্ত পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। ভুকৈলাস সংঘ শ্রী ক্লাবের প্রেসিডেন্ট সাহেব সিং,জেনারেল সেক্রেটারি সহ পূজন গুপ্তা, সেক্রেটারি রাজু প্রসাদ প্রধান এবং সমাজসেবী সঞ্জয় কুমার সাউ , ক্যালকাটা পোর্ট ট্রাস্টের বিজেপি কনভেনার সুরেন্দ প্রসাদ রায় এছাড়া আরো অনেক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এছাড়া আগামী ১০ ই অক্টোবর মহালয়া দিন মন্ডপ প্রাঙ্গনে এক বিরাট অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *