ইন্ডিয়ান গোলাপ পার্টির গেস্ট ইনভিটেশন সম্মেলন।

0
Videoshot_20261010_180434

কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট :- ইন্ডিয়ান গোলাপ পার্টির দ্বিতীয় সভা সুসম্পন্নভাবে অনুষ্ঠিত হলো। দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান গোলাপ পার্টির গেস্ট ইনভিটেশন সম্মেলন, পার্টির ফাউন্ডার শ্রী দিলীপ কুমার গুপ্তর নেতৃত্বে বেশ কিছু অতিথিগণ মঞ্চে উপস্থিত ছিলেন, ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ইন্দ্রানী শাসমল শ্রী অশোক কুমার চক্রবর্তী, শ্রী কৌশিক মুখার্জী ও গোপাল তালুকদার মহাশয় সহ বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব, উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কৃষ্ণপদ গোস্বামী মেমোরিয়াল হল শিয়ালদা হলে অনুষ্ঠিত হয়। সকল অতিথি বৃন্দ এবং সভায় উপস্থিত থাকা সকল ব্যক্তি গনকে উত্তরীয় ও ব্যাচ পরিয়ে সম্মানিত করা হয় । প্রত্যেক অতিথি বৃন্দ সকলেই তাদের নিজেদের বক্তব্য রাখেন। শ্রী দিলীপ কুমার গুপ্তা বক্তব্য বলেন সবচেয়ে সুন্দর ফুল গোলাপ ফুল সমাজকে ভালোবাসার সঙ্গে জড়িত করে। যুব সমাজের মধ্যে বন্ধুত্ব বজায় রাখা শান্তির মধ্যে দিয়ে নিজেকে নিযুক্ত করা যায়। যুব সমাজকে দক্ষতা কর্মস্থান উদ্ভাবন উদ্যোগে নানা ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করে নিজে থেকে উৎসাহিত হয়ে দেশের সেবা করা উচিত। যুবসমাজকে আগামী দিনে আমাদের পার্টির তরফ থেকে তাদের সাথে রেখে দেশের উন্নয়নের কাজে হাত বাড়ানো যায়। সেটাই আমাদের আগামী দিনের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *