টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধবিহারে ধর্মীয় অনুষ্ঠান ও পুণ্যদান।
কলকাতা, শুভ ঘোষ রিপোর্ট :- ৮ই আগস্ট ২০২৬ টালিগঞ্জ মুর এভিনিউ বৌদ্ধ সমিতি পরিচালিত টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধবিহারে পরম শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে প্রয়াত কল্যাণমিত্রা স্বর্গীয় সবিতা দাস(রেণুদি) এবং ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সভাপতি স্বর্গীয় শ্রী শ্যামলেন্দু বরুয়া (শ্যামলদা)-এর স্মরণে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ও পুণ্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধবিহারের অন্যতম কল্যাণমিত্রা এবং ড. অরুণজ্যোতি ভিক্ষুর ছাত্রজীবনের অন্যতম স্নেহধন্য শিষ্য ও শুভানুধ্যায়ী ছিলেন প্রয়াত সবিতা দাস (রেণুদি)তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর ও প্রয়াত শ্যামলদার পারলৌকিক শান্তি ও নির্বাণসুখ কামনায় আজকের এই পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী সংঘদান,অষ্টপরিষ্কার দান,বুদ্ধপূজা ও পুণ্যদান সম্পন্ন হয়। পাশাপাশি আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে সনাতন ধর্মের মহারাজগণ উপস্থিত থেকে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও প্রার্থনার মাধ্যমে প্রয়াত দুজনের পারলৌকিক শান্তি কামনা করেন।ধর্ম,বর্ণ ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে বৌদ্ধ ও সনাতন ধর্মীয় ভাবধারার সমন্বয়ে অনুষ্ঠিত আজকের এই কর্মসূচি সম্প্রীতি, মানবতা,পারস্পরিক শ্রদ্ধা ও আন্তঃধর্মীয় সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।