‘দ্য অরা গ্যালারি’ তাঁত,খাদি সহ স্বদেশি বস্ত্রের সম্ভার।

0
file_000000002b0481faab2c34fd8749328e

কোলকাতা থেকে শুভ ঘোষ রিপোর্ট :- ভারতীয় ঐতিহ্য ও তাঁত,খাদি সহ স্বদেশি বস্ত্রের সম্ভার নিয়ে পুজোর আগে কলকাতায় শুরু হল ‘দ্য অরা গ্যালারি’* ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং হস্তশিল্পকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে কলকাতার রাজা এস.সি.মল্লিক রোডে শুরু হল ‘দ্য অরা গ্যালারি’,যা সাই খাদি-র একটি নতুন উদ্যোগ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী এবং অভিনেতা অভ্রজিত চক্রবর্তী।উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার দুই কর্নধার রিঙ্কু সিং ও উদিপ্তা জেনা বলেন, এই গ্যালারি শুধুমাত্র একটি পোশাকের দোকান নয়,এটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং কারু শিল্পের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। যেখানে শাড়ি ছাড়াও কুর্তা,কুর্তি,পাঞ্জাবী সবই পাওয়া যাবে। সংস্থার মূল লক্ষ্য হলো ভারতীয় ঐতিহ্যবাহী পোশাককে জনপ্রিয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের তাঁতি ও কারিগরদের হাতে তৈরি শিল্পকর্মকে যথাযথ মর্যাদা দেওয়া। সেই উত্তরাধিকারের সম্মান রক্ষা করাই ‘দ্য অরা গ্যালারি’-র মূল উদ্দেশ্য।প্রতিষ্ঠানের মূল বার্তা“Tradition over Trends –Wear the Swadeshi Thread”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *